যশোর সদর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো… | আই নিউজ বিডি

যশোর

যশোর সদর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
যশোর সদর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার: যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে ছিনতাইয়ের চেষ্টার শিকার হয়েছেন শাহানারা (৬৫) নামের এক বৃদ্ধা। তবে শেষ রক্ষা হয়নি; কাটার দিয়ে গলা থেকে স্বর্ণের চেইন কাটার সময় শাহানা (২৬) নামের এক নারীকে হাতেনাতে ধরে ফেলেছেন উপস্থিত জনতা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) নিচতলায় এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী। অন্যদিকে ভুক্তভোগী বৃদ্ধা শাহানারা যশোর সদর উপজেলার বড় মেঘলা এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহানারা বেগম হাসপাতালের সিসিইউ ইউনিটের নিচতলায় চিকিৎসাসেবা নেওয়ার জন্য অবস্থান করছিলেন। এ সময় সুকৌশলে শাহানা তাঁর পেছনে গিয়ে ওড়নার ভেতর হাত ঢুকিয়ে দেন। এরপর সঙ্গে থাকা ধারালো কাটার দিয়ে বৃদ্ধার গলার চেইনটি কেটে নেওয়ার চেষ্টা করেন। চেইন কাটার বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী ও আশপাশের লোকজন সঙ্গে সঙ্গেই অভিযুক্ত নারীকে ধরে ফেলেন।

পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে আট আনা ওজনের কেটে ফেলা স্বর্ণের চেইনটি এবং অপরাধে ব্যবহৃত কাটারটি উদ্ধার করা হয়।ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত শাহানাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ