সিরাজগঞ্জ সেবা লাইন কাউন্টারে হামলা-ভাঙচুরের অভিযোগ | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সেবা লাইন কাউন্টারে হামলা-ভাঙচুরের অভিযোগ

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার নিউ ঢাকা রোডে ‘সেবা লাইন’ বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।..
Eidok-এ শেয়ার
সিরাজগঞ্জ সেবা লাইন কাউন্টারে হামলা-ভাঙচুরের অভিযোগ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার নিউ ঢাকা রোডে ‘সেবা লাইন’ বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় কাউন্টারের চেয়ার-টেবিল, কাউন্টার গ্লাসসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি এবং ক্যাশ ড্রয়ার থেকে ৪৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন কাউন্টার কর্তৃপক্ষ।

 
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় জেলা শহরের রেলওয়ে কলোনি এলাকার মো. সবুজ (২৭), মো. লাভলু (৩০)সহ ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সেবা লাইন সিরাজগঞ্জ শাখার ম্যানেজার মো. মুরাদ সরকার।
 
লিখিত অভিযোগে মুরাদ সরকার উল্লেখ করেন, পূর্ববিরোধের জেরে মো. সবুজ ও মো. লাভলুর নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি রামদা, ছুরি, লোহার রড ও কাঠের বাটাম নিয়ে সেবা লাইন বাস কাউন্টারে প্রবেশ করেন। পরে তারা কাউন্টার ও অফিসে হামলা চালিয়ে চেয়ার, টেবিল, কাউন্টার গ্লাসসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
 
অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে মো. সবুজ কাউন্টারের ক্যাশ ড্রয়ার থেকে নগদ ৪৫ হাজার টাকা বের করে নিয়ে যান। এ সময় মুরাদ সরকার ও আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
 
সেবা লাইন বাস কাউন্টারের ম্যানেজার মো. মুরাদ সরকার বলেন, ‘এর আগেও পিকনিকসহ বিভিন্ন বিষয়ের কথা বলে আমাদের কাছে চাঁদা দাবি করা হতো। চাঁদা না দেওয়ায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে আমাদের অভিযোগ।’
 
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
 
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় দেওয়া লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 ভিউ চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 ভিউ