শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে আটক-১ ও জরিমানা
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ট্রলার সহ একজনকে আটক করেছে নীলডুমুর ১৭ বিজিবি। পরে ভ্রাম্যমান আদালতে তাকে জরিমানা করা হয়েছে।
রবিবার(৬ সেপ্টেম্বর) দুপুরে গাবুরার চকবারা সংলগ্ন খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনকালে ট্রলার সহ একজনকে আটক করা হয়। অভিযান পরিচালনাকরেন নীলডুমুর ১৭বিজিবির সদস্যবৃন্দ। আটক ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মৃত সাত্তার গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী(৩০)।
পরে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তির পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা সহ জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন বলেন গাবুরার চকবারা সংলগ্ন খোলপেটুয়া নদীথেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে নীলডুমুর বিজিবি সদস্যদের সহায়তায় বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং আটককৃত ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকারও করেছেন। পর ভ্রাম্যমান আদালতে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্তকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাবহত থাকবে।
এলাকার সচেতন মহলের দাবী উপকূলীয় এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হলে ভবিষ্যতে বেড়িবাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে। তাদের মতে বালু মহল ঘোষণা না থাকা সত্বেও অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরুপে বন্ধ করা সহ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
ছবি- শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে আটক ব্যক্তি।