রাণীশংকৈলে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২ | আই নিউজ বিডি

রাণীশংকৈলে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২

রাণীশংকৈলে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২


হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ১
হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

 

 

 

 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ১ 

হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় তাদের আরেক সহযোগী পালিয়ে যায়।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব মাদক ও টাকা উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই নিতাই চন্দ্র রায়সহ একটি টহল দল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে মো. মাসুদ রানা (২৯) নামে এক যুবককে আটক করা হয়।

 

পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

 

আটক মাসুদকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পীরগঞ্জ থানার মিত্রবাটি (জোরাকবর) এলাকার প্রদীপ দাসের কাছ থেকে সে এসব ট্যাবলেট সংগ্রহ করেছে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রাত ১০টার দিকে প্রদীপ দাসের বাড়িতে অভিযান চালানো হয়।

 

অভিযানে প্রদীপ দাসের শয়নকক্ষের খাট ও তোশকের নিচে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৪৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং নগদ ৯৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় প্রদীপ দাস (২০)কে আটক করা হলেও তার ভাই শ্যামল দাস (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

 

পুলিশের তথ্যমতে, দুই অভিযানে উদ্ধার হওয়া ট্যাপেনটাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির মোট ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Brott দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 48 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Brott চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 40 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Brott মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 105 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Brott কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 57 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Brott আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 74 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Brott সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 106 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Brott থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 95 Views