রাণীশংকৈলে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২ | আই নিউজ বিডি

রাণীশংকৈলে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২

রাণীশংকৈলে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২


হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ১
হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

 

 

 

 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ১ 

হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় তাদের আরেক সহযোগী পালিয়ে যায়।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব মাদক ও টাকা উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই নিতাই চন্দ্র রায়সহ একটি টহল দল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে মো. মাসুদ রানা (২৯) নামে এক যুবককে আটক করা হয়।

 

পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

 

আটক মাসুদকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পীরগঞ্জ থানার মিত্রবাটি (জোরাকবর) এলাকার প্রদীপ দাসের কাছ থেকে সে এসব ট্যাবলেট সংগ্রহ করেছে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রাত ১০টার দিকে প্রদীপ দাসের বাড়িতে অভিযান চালানো হয়।

 

অভিযানে প্রদীপ দাসের শয়নকক্ষের খাট ও তোশকের নিচে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৪৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং নগদ ৯৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় প্রদীপ দাস (২০)কে আটক করা হলেও তার ভাই শ্যামল দাস (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

 

পুলিশের তথ্যমতে, দুই অভিযানে উদ্ধার হওয়া ট্যাপেনটাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির মোট ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 ভিউ