রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের… | আই নিউজ বিডি

রংপুর

রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্তের সভাপতিত্বে এবং বাসদ জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ জেলা স..
Eidok-এ শেয়ার
রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের চৌমুহনী এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্তের সভাপতিত্বে এবং বাসদ জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেল,বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসান,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্ত ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।

সমাবেশে সংহতি বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিবপ্রসন্ন ভট্টাচার্য।

সভাপতির বক্তব্যে জহর লাল দত্ত বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রাকে উদ্বেগের মধ্যে ফেলেছে। হত্যা, ধর্ষণসহ সংঘটিত অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যাতে রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবের কারণে ছাড় না পায়,তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অ্যাডভোকেট আবুল হাসান বলেন,অপরাধ সংঘটনের পর তদন্তে দীর্ঘসূত্রতা ও বিচারিক প্রক্রিয়ায় বিলম্ব মানুষের মধ্যে হতাশা তৈরি করে। হত্যাকাণ্ড ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে দ্রুত,নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চা শ্রমিক নেতা এস এম শুভ বলেন,মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু দেশে একের পর এক হত্যা, ধর্ষণ ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। হত্যা,ধর্ষণসহ সব ধরনের অপরাধের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর দাবি জানান তারা।

সমাবেশ থেকে বিদ্যুতের দাম কমানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখারও দাবি জানানো হয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চা শ্রমিক নেতা এস এম শুভ,বাসদ জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, সদস্য লক্ষ্মণ অধিকারী,বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী,সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ,বাংলাদেশ জাসদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহেল সামাদ খান পলাশ,উদীচী জেলা সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ,ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক জনি, ছাত্র ফ্রন্ট শহর শাখার সভাপতি শ্যামল সরকারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে চৌমুহনী এলাকায় একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার اخبار منطقه ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 6 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত اخبار منطقه সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 27 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা اخبار منطقه শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 42 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন اخبار منطقه মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া اخبار منطقه সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক اخبار منطقه সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ اخبار منطقه উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views