সদরপুরে নৌকা বাইচের বিকল্প কলা গাছের ভেলার বাইচ অনুষ্ঠিত | আই নিউজ বিডি

সদরপুরে নৌকা বাইচের বিকল্প কলা গাছের ভেলার বাইচ অনুষ্ঠিত..

Kabir Hossain Hossain avatar   
Kabir Hossain Hossain
সদরপুরে নৌকা বাইচের বিকল্প কলা গাছের ভেলার বাইচ অনুষ্ঠিত..
সদরপুরে নৌকা বাইচের বিকল্প কলা গাছের ভেলার বাইচ অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সদরপুর উপজেলায় কলার গাছ দিয়ে বানানো ভেলার বাইচ অনুষ্টিত হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আকটেরচর ইউনিয়নের মোল্লা গ্রামের বিলে এই ভেলার বাইচ অনুষ্ঠিত হয়।..

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদরপুর উপজেলা বিএনপি  আহ্বায়ক কাজী বদরুতজামান বদু।

বাইচের অনুষ্ঠানকে ঘিরে এলাকায় বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। হাজার হাজার উৎসুক মানুষ নৌকা বাইচের বিকল্প  কলা গাছের ভেলার বাইচ দেখতে বিলের দুধারে জমায়েত হয়।  


উপস্থিত জনৈক দর্শক বলেন, পানি কম থাকায় নৌকা বাইচ হয়না। এবার কলার ভেলার বাইচ হয়েছে। একটি নতুন বাইচ, নতুন আনন্দ। আরেকজন বলেন, আমাদের চিরায়ত ঐতিহ্য হারিয়ে দেয়া যায় না। বাঙালীরা আনন্দের মানুষ। যেকোন মূল্যে আনন্দ করতে ভালবাসি।


বাইচে অংশগ্রহণকারীদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ পুরষ্কার এবং বাকি  সকলকে শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।

没有找到评论


News Card Generator