অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কাজী বদরুতজামান বদু।
বাইচের অনুষ্ঠানকে ঘিরে এলাকায় বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। হাজার হাজার উৎসুক মানুষ নৌকা বাইচের বিকল্প কলা গাছের ভেলার বাইচ দেখতে বিলের দুধারে জমায়েত হয়।
উপস্থিত জনৈক দর্শক বলেন, পানি কম থাকায় নৌকা বাইচ হয়না। এবার কলার ভেলার বাইচ হয়েছে। একটি নতুন বাইচ, নতুন আনন্দ। আরেকজন বলেন, আমাদের চিরায়ত ঐতিহ্য হারিয়ে দেয়া যায় না। বাঙালীরা আনন্দের মানুষ। যেকোন মূল্যে আনন্দ করতে ভালবাসি।
বাইচে অংশগ্রহণকারীদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ পুরষ্কার এবং বাকি সকলকে শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট