বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সালেহ মোঃ আদনানের নেতৃত্বে ছাত্রদলের মিছিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সালেহ মোঃ আদনানের নেতৃত্বে ছাত্রদলের মিছিল..

জাকারিয়া রানা avatar   
জাকারিয়া রানা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সালেহ মোঃ আদনানের নেতৃত্বে ছাত্রদলের মিছিল..
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সালেহ মোঃ আদনানের নেতৃত্বে ছাত্রদলের মিছিল..
ছবি: সংগৃহীত
জাকারিয়া রানা
স্টাফ রিপোর্টার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সালেহ মোঃ আদনানের নেতৃত্বে ছাত্রদলের মিছিল

 

জাকারিয়া রানা 

স্টাফ রিপোর্টার

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কেআইবিতে আয়োজিত আলোচনা সভায় মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান-এর নেতৃত্বে আয়োজিত মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি কেআইবির আলোচনা সভাস্থলে পৌঁছালে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে দিতে আলোচনা সভায় অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলীয় ঐক্য ও সাংগঠনিক তৎপরতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator