বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সালেহ মোঃ আদনানের নেতৃত্বে ছাত্রদলের মিছিল
জাকারিয়া রানা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কেআইবিতে আয়োজিত আলোচনা সভায় মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান-এর নেতৃত্বে আয়োজিত মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি কেআইবির আলোচনা সভাস্থলে পৌঁছালে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে দিতে আলোচনা সভায় অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলীয় ঐক্য ও সাংগঠনিক তৎপরতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।