বাগেরহাট জেলা প্রতিনিধি:
জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের বাগেরহাট সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হবে আগামীকাল (রোববার)। এ উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামীকাল ৬ সেপ্টেম্বর, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমান। সভাকে সফল করতে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের নেতৃত্বে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় এবং অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যক্রম চালানো হচ্ছে। আয়োজকরা জানান, ইমাম ও খতিবদের ঐক্যবদ্ধ করে ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে তাঁদের ভূমিকা আরও জোরদার করাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য। এরই ধারাবাহিকতায় সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কমিটি গঠনের মধ্য দিয়ে বাগেরহাট সদর উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি..
ছবি: সংগৃহীত
****
Inga kommentarer hittades