সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৮টি ইয়াবাসহ উপজেলা যুবলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বীর উত্তর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ও ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাকের হোসেন সাগর (৩৫), তার ভাই সাজ্জাদ হোসেন (৩৪) এবং শরিশাম গ্রামের মদিন আলীর ছেলে মো. রানা মিয়া (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বীর উত্তর গ্রামের সাজ্জাদ হোসেনের বাড়িতে ইয়াবা কেনাবেচা চলছে। পরে ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩৮টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধর্মপাশায় ৩৮ ইয়াবাসহ যুবলীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
ধর্মপাশায় ৩৮ ইয়াবাসহ যুবলীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার
Aucun commentaire trouvé