মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার সার্বজনীন গীতা সংঘের আয়োজনে ও সাচার জগন্নাথ ধাম পূজাও সাংস্কৃতিক সংঘের তত্ত্বাবধানে।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৪ দিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার সাচার জগন্নাথ ধাম মন্দিরের সামনে প্রথম গীতা পাঠ এর মধ্য দিয়ে সাচার সার্বজনীন গীতা সংঘের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ রেললিটি জগন্নাথ মন্দির হাতে সাচার বাজার, দাসপাড়া, সাহাপাড়া, ঘোষপাড়া প্রদক্ষিণ শেষে জগন্নাথ ধাম মন্দির এসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাচার সার্বজনীন গীতা সংঘের সকল কমিটি বিন্দু ও সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সঙ্গে কমিটির সকল সদস্য বৃন্দসহ হাজার হাজার সনাতনী এ আনন্দ রেলি ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার তুলে দেন সাচার সার্বজনীন গীতা সংঘের সদস্য বৃন্দরা।