ইয়াছিন কবির: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হায়দার আলীর তত্ত্বাবধায়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কাটাখালী বাজার সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হায়দার আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মন্ত্রীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ, কামারখন্দ উপজেলা যুবদলের আহবায়ক এম এ আলিম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ বিএনপি, কামারখন্দ মহিলা বিএনপি প্রস্তাবিত সভাপতি শামসুন্নাহার, ছাত্র দল নেতা রাজু, ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের অভিভাবক। তিনি বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
উল্লেখ্য, ঠান্ডা-ফ্লুজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে বুধবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি চিকিৎসকদের কাছে থেকে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।