ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির আয়োজনে বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির আয়োজনে বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির আয়োজনে বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল..
ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির আয়োজনে বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হায়দার আলীর তত্ত্বাবধায়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কাটাখালী বাজার সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হায়দার আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মন্ত্রীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ, কামারখন্দ উপজেলা যুবদলের আহবায়ক এম এ আলিম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ বিএনপি, কামারখন্দ মহিলা বিএনপি প্রস্তাবিত সভাপতি শামসুন্নাহার, ছাত্র দল নেতা রাজু,  ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের অভিভাবক। তিনি বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

উল্লেখ্য, ঠান্ডা-ফ্লুজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে বুধবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি চিকিৎসকদের কাছে থেকে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

没有找到评论


News Card Generator