১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ মোটরসাইকেল এবং গাঁজা  জব্দ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ মোটরসাইকেল এবং গাঁজা  জব্দ..

Munim Hossain Khandker Protik avatar   
Munim Hossain Khandker Protik
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ মোটরসাইকেল এবং গাঁজা  জব্দ..
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ মোটরসাইকেল এবং গাঁজা  জব্দ..
ছবি: সংগৃহীত

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২৬৩ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ ০১টি হোন্ডা (১২৫ সিসি) মোটরসাইকেল এবং ৪.২ কেজি গাঁজা  জব্দ..

 

লালমনিরহাট প্রতিনিধি

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের তথ্যানুযায়ী, ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ২০:৩০ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন মধ্যটারী (থানা- ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে থামার সংকেত দিলে উক্ত ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশি করে ভারতীয় ফেয়ারডিল সিরাপ ২৬৩ বোতল উদ্ধার করা হয়। একই সঙ্গে ০১টি হোন্ডা (১২৫ সিসি) মোটরসাইকেল জব্দ করা হয়।

একই দিন ভোর ০৪:১০ ঘটিকায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল পূর্বটারী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে, উক্ত অভিযান চলাকালীন টহল দলের সদস্যরা কতিপয় সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে তার গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে উক্ত চোরাকারবারী তার সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় গাঁজা ৪.২ কেজি জব্দ করতে সক্ষম হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ফেয়ারডিল সিরাপ গাঁজা এবং হোন্ডা (১২৫ সিসি) মোটরসাইকেল ০১টি, আনুমানিক মূল্য ২,৮৪,৯০০/-  টাকা।

Nenhum comentário encontrado


News Card Generator