সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন | আই নিউজ বিডি

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

নাটোরের সিংড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয়
সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিংড়া উপজেলা শাখার উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিংড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষের পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী চান মোহন হালদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল, মিলন হোসেন মাস্টার, মহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও মানবকল্যাণের বার্তা তুলে ধরেন। এ সময় সিংড়া শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আচার-অনুষ্ঠান, শোভাযাত্রা ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হচ্ছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Exclusif ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 105 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exclusif এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 131 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exclusif এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 64 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Exclusif সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Exclusif অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 85 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Exclusif ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 97 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Exclusif ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 117 Views