মসজিদের ভেতর কোরআন তেলাওয়াতরত অবস্থায় যুবকের মৃ ত্যু | আই নিউজ বিডি

মসজিদের ভেতর কোরআন তেলাওয়াতরত অবস্থায় যুবকের মৃ ত্যু

নীলফামারীর ডোমারে মসজিদের ভেতর কোরআন তেলাওয়াতরত অবস্থায় এক তরুণের মৃত্যু—এ ঘটনাকে ‘আল্লাহর বিশেষ রহমত’ বলছেন স্থানীয়রা। সাজু ইসলাম ছিলেন ধর্মপ্রাণ ও নম্র স্বভাবের। তার এমন মৃত্যু এলাকায় গভীর শোকের সৃষ..
Eidok-এ শেয়ার
মসজিদের ভেতর কোরআন তেলাওয়াতরত অবস্থায় যুবকের মৃ ত্যু
ছবি: সংগৃহীত

আল্লাহর ঘরে, পবিত্র কোরআনের তেলাওয়াতরত অবস্থায় চলে গেলেন এক তরুণ—একটি মৃত্যুও যে হতে পারে এত পবিত্র ও প্রশান্তিময়, সেটিই যেন প্রমাণ করে দিলেন নীলফামারীর সাজু ইসলাম (২২)।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে, ফজরের নামাজের পর ডোমার উপজেলার জামিরবাড়ী পাটোয়ারীপাড়া জামে মসজিদে। মুসল্লিদের সঙ্গে বসে কোরআন তেলাওয়াত করছিলেন সাজু, কিছুক্ষণ পর হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পাশে থাকা মুসল্লিরা তাৎক্ষণিক তাকে দেখে বুঝতে পারেন—তিনি আর নেই।

সাজু ইসলাম ছিলেন জামিরবাড়ী পাটোয়ারীপাড়ার বাসিন্দা মমিনুর রহমানের ছেলে। স্বল্প বয়সেই ইসলামের প্রতি তার আগ্রহ ও ধর্মীয় অনুশীলন এলাকাবাসীর নজরে পড়ে।

মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব বলেন, “সাজু নিয়মিত ফজরের নামাজ পড়তো এবং কোরআন তেলাওয়াত করতো। আজ তেলাওয়াতরত অবস্থায় আল্লাহ তার রুহ কবজ করেছেন। এটি নিঃসন্দেহে এক সৌভাগ্যপূর্ণ মৃত্যু।”

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “এটি একটি স্বাভাবিক মৃত্যু। এর পেছনে কোনো সন্দেহজনক কিছু নেই।”

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাজুর এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, “এটি আল্লাহর এক বিশেষ রহমত। এইভাবে মৃত্যু লাভ সত্যিই ভাগ্যের বিষয়।

Komentari 0

Nema komentara

povezani članci

মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী Religija i Obrazovanje মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 44 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ Religija i Obrazovanje সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 83 Views শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ Religija i Obrazovanje শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 44 Views ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত Religija i Obrazovanje ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 72 Views নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন Religija i Obrazovanje নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 246 Views সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Religija i Obrazovanje সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 70 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Religija i Obrazovanje ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 133 Views