সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে আহত ৩, এক কলেজছাত্রী নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে আহত ৩, এক কলেজছাত্রী নিহত

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে আহত ৩, এক কলেজছাত্রী নিহত
সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে আহত ৩, এক কলেজছাত্রী নিহত
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিয়া ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।..

সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিয়া ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির আরও তিন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা হাটিকুমরুল থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশাটির অ্যাক্সেল ভেঙে যায়। এতে সেটি ডান দিকে কাত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চার যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাদিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহত নাদিয়া ইসলাম হাটিকুমরুল গ্রামের বাবুল আক্তারের মেয়ে ও একজন কলেজছাত্রী। আহত অপর তিনজন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিএনজিচালক নজরুলকেও ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহত কলেজছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator