রাণীশংকৈলে নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগ দাদার বিরুদ্ধে, ৬ মাসের… | আই নিউজ বিডি

রাণীশংকৈলে নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগ দাদার বিরুদ্ধে, ৬ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী

রাণীশংকৈলে নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগ দাদার বিরুদ্ধে, ৬ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী


হাসিনুজ্জামান মিন্টু
(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউন..
I-share sa Eidok
রাণীশংকৈলে নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগ দাদার বিরুদ্ধে, ৬ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী
Larawan: kuha mula sa arkibo

 

 

 

 

 (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের মালিভিটা এলাকায় আপন দাদার বিরুদ্ধে ১৪ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে ওই কিশোরীকে তার আপন দাদা কাদের (৭০) ধর্ষণ করেন। এরপর বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি কিশোরীটি প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামনে আসে।

 

পরিবার ও স্থানীয়দের দাবি, এ ঘটনায় অভিযুক্ত দাদা বিষয়টি স্বীকার করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

 

এদিকে, নাবালিকা ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ওঠার পরও এখন পর্যন্ত এ ঘটনায় থানায় দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

স্থানীয়রা অভিযোগটির সুষ্ঠু তদন্ত, কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Mga komento 0

Walang nakitang komento