আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত

****
I-share sa Eidok
আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত
Larawan: kuha mula sa arkibo

অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ চত্বরে গত আগস্ট মাসে ৫ হাজার ২০৯ জন ইসরাইলি দখলদার প্রবেশ করেছে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত গভর্নরেটের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, পুরো আগস্ট মাসজুড়েই ইসরাইলি পুলিশের নিরাপত্তায় আল-আকসা মসজিদ চত্বর ও এর আশপাশের গেটে ইসরাইলি দখলদারদের প্রবেশ এবং বিভিন্ন ধর্মীয় আচার পালনের ঘটনা অব্যাহত ছিল।

এর মধ্যে গত ১৩ আগস্ট একদিনেই সর্বোচ্চ ৭৫১ জন ইসরাইলি দখলদার আল-আকসা চত্বরে প্রবেশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই সময়ে ফিলিস্তিনি নাগরিকদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দিতে ইসরাইলি কর্তৃপক্ষ পাঁচটি নিষেধাজ্ঞা জারি করে।

নিহত ২, আটক ১১৪

জেরুজালেম গভর্নরেটের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে ইসরাইলি বাহিনীর বিভিন্ন অভিযানে দুজন ফিলিস্তিনি নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন। একই সময়ে পাঁচ শিশুসহ ১১৪ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

এ ছাড়া ফিলিস্তিনি নাগরিক ও তাদের সম্পত্তির ওপর ইসরাইলি দখলদারদের ৪৪টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জেরুজালেমজুড়ে বাড়িঘর ও অন্যান্য সম্পদ ধ্বংসের ৪০টি অভিযান চালানো হয়েছে। পাশাপাশি ৮৬টি ভাঙচুর বা কাজ বন্ধের নোটিশ জারি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

নির্বাচন সামনে রেখে উত্তেজনা বৃদ্ধির অভিযোগ

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় নেসেট নির্বাচনকে সামনে রেখে কট্টর ডানপন্থী দলগুলোর সমর্থন ধরে রাখতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

ফিলিস্তিনিদের অভিযোগ, আল-আকসা মসজিদ চত্বরসহ অধিকৃত জেরুজালেমের আরব ও ইসলামিক পরিচয় পরিবর্তন এবং অঞ্চলটির ‘ইহুদীকরণ’ করতেই এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে।

ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে তাদের প্রস্তাবিত স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দাবি করে আসছে।

গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে অভিযান বৃদ্ধি

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক অভিযান শুরুর পর অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযান, গ্রেপ্তার ও হামলা বেড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।

আল-আকসা মসজিদ মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান। এর নিয়ন্ত্রণ ও প্রবেশাধিকার নিয়ে ইসরাইলি ও ফিলিস্তিনি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা Pandaigdigan ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা 26 Views সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ Pandaigdigan সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ 72 Views কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন Pandaigdigan কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন 42 Views ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা Pandaigdigan ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা 66 Views কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা Pandaigdigan কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা 81 Views আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি Pandaigdigan আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি 83 Views ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে দীর্ঘমেয়াদী চুক্তির পথে ট্রাম্প Pandaigdigan ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে দীর্ঘমেয়াদী চুক্তির পথে ট্রাম্প 77 Views