ঠাকুরগাঁও

রুলার সরকার না থাকায় ব্যবসায়ীরা বিভিন্ন রকম অসুবিধায় রয়েছে ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম

রুলার সরকার না থাকার কারনে অন্তবর্তী সরকারে অনেক ধরনের সমস্যা হচ্ছে। দেশ আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ব্যবসায়ীরাও বিভিন্ন রকমের অসুবিধায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা..
Eidok पर शेयर करें
রুলার সরকার না থাকায় ব্যবসায়ীরা বিভিন্ন রকম অসুবিধায় রয়েছে ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম
फ़ोटो: संग्रहीत

রুলার সরকার না থাকার কারনে অন্তবর্তী সরকারে অনেক ধরনের সমস্যা হচ্ছে। দেশ আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ব্যবসায়ীরাও বিভিন্ন রকমের অসুবিধায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মঙ্গলবার ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ পুন:নির্মাণ কাজের উদ্বোধনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন,ব্যবসায়ীদের এমন অবস্থায় মসজিদ পুনঃনির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে। তবুও আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, তিনার সাহায্যেই আমরা এই কাজ শেষ করতে পারবো।

ফখরুল বলেন, “এই মসজিদের সঙ্গে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। যখন আমি ঠাকুরগাঁও হাই স্কুলে পড়তাম, তখন আমরা ছাত্ররা লাইন ধরে এসে এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলাম,ইট বহন করেছি, বস্তা তৈরি করেছি। সেই স্মৃতি এখনো মনে আছে। আজকে এই কাজের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। যদিও আমি মনে করি, একজন বিশিষ্ট আলেমকে দিয়ে এই উদ্বোধন করানোই উপযুক্ত হতো। তবুও আপনারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।”

 

বক্তব্যে শেষে তিনি, মসজিদের পূণ:নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, মসজিদের প্রধান ইমাম আলহাজ্ব মোহাম্মদ খলিলুর রহমান, মসজিদের সভাপতি মির্জা রফিকুল ইসলাম সহ আরোও অনেকে। এ মসজিদ নির্মাণের ব্যয় ধরা হয়েছে  ৩৪ কোটি টাকা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন राजनीति উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 28 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী राजनीति বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 54 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ राजनीति শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 66 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর राजनीति গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান राजनीति গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি राजनीति আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ राजनीति নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 76 Views