বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রচার ও যোগাযোগ কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিবান্ধব করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর ১০ দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে এতে বাহিনীর মিডিয়া সেলের রেঞ্জভিত্তিক প্রতিনিধিসহ মোট ৪২ জন সদস্য অংশ নেন প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর ঢাকার আনসার ও ভিডিপি সদর দপ্তরে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়
সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি জানান, বাংলাদেশ আনসার ও ভিডিপি বর্তমানে এনালগ থেকে ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এই প্রেক্ষাপটে প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী ও কার্যকর করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করার কোনো বিকল্প নেই
মহাপরিচালক আরও উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ও সৃজনশীল প্রয়োগের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে প্রচারযোগ্য বিষয়বস্তু বা কনটেন্টকে আরও আকর্ষণীয় ও তথ্যবহুল করা সম্ভব তিনি বাহিনীর অপারেশনাল কার্যক্রম, জননিরাপত্তা, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ইতিবাচক চিত্র তথ্যনির্ভর ও মানসম্মত কনটেন্টের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার ওপর জোর দেন
১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্যপ্রযুক্তিগত সহযোগিতা প্রদান করে ‘ক্লাউড কানেক্ট’ ও ‘লার্নিং বাংলাদেশ’ সমাপনী এই আয়োজনে অন্যান্যের মধ্যে বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ এবং উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন
Aplikacija „Eye News BD”
Komentari 0