বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিকের সাথে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদ’-এর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১সেপ্টেম্বর রাত ১০টায় মহাপরিচালকের নিজ কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের আগামী দিনের বিভিন্ন সাহিত্যিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক, তালোড়া কবিতা সংসদের উপদেষ্টা ও সাবেক মেয়র মোঃ আব্দুল জলিল খন্দকার, তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি মোঃ মোশারফ হোসেন সেলিম, উপদেষ্টা সুব্রত কুমার ঘোষ,মোঃ আবু হেলাল এবং সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন দিনেশ চন্দ্র শীল, মোঃ আরাফাত হোসেন ও মোঃ আব্দুল মজিদ হারুলসহ প্রমুখ।
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকে
০১৭১৩৭১৭৫০৪
Ứng dụng "Eye News BD"
Bình luận 0