বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের মৃত্যুসংবাদ পেয়ে পরিবারের খোঁজ নিতে… | আই নিউজ বিডি

বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের মৃত্যুসংবাদ পেয়ে পরিবারের খোঁজ নিতে ছুটে আসেন প্রতিমন্ত্রী শরীফুল আলম ..

Ali Sohel avatar   
Ali Sohel
বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের মৃত্যুসংবাদ পেয়ে পরিবারের খোঁজ নিতে ছুটে আসেন প্রতিমন্ত্রী শরীফুল আলম ..
বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের মৃত্যুসংবাদ পেয়ে পরিবারের খোঁজ নিতে ছুটে আসেন প্রতিমন্ত্রী শরীফুল আলম ..
ছবি: সংগৃহীত
****

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছোট ছয়সূতী গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি মো. এনামুল হক ভূইয়ার মৃত্যুসংবাদ পেয়ে বৃষ্টিতে ভিজে তাঁর বাড়িতে শোকাবহ পরিবারের খোঁজ নিতে ছুটে আসেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। 

মঙ্গলবার ০১ সেপ্টেম্বর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়ে খোঁজখবর নেন ও স্বজনদের সান্ত্বনা দিলেন। প্রতিমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়া পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁদের সার্বিক খোঁজখবর নেন এবং এই দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন। 

এ সময় প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক কমান্ডার ছিলেন একজন সৎ, দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ মানুষ। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে সমাজকল্যাণে তাঁর নিরলস ভূমিকা কুলিয়ারচরবাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যু শুধু তাঁর পরিবারের নয়, সমগ্র কুলিয়ারচরবাসীর জন্যই এক অপূরণীয় ক্ষতি। 

এসময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংবাদিক ও এ্যাডভোকেট মো. শাহা আলম, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মুর্শেদ বাবুল সহ স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা নামাজ শেষে তার মৃতদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

Geen reacties gevonden


News Card Generator