সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | আই নিউজ বিডি

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাটোরের সিংড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আলোচনা সভা ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে স..
Eidok-এ শেয়ার
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয়
সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আলোচনা সভা ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও জাতীয়তাবাদী চেতনার একটি শক্তিশালী আন্দোলনের নাম।” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের অধিকার, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। দেশের মানুষের কল্যাণ এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

সিংড়া পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী আজগর খাঁনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামীম হোসেন, ইব্রাহিম খলিল ফটিক, সাইদুর রহমান সাধু, বজলার রহমান বাচ্চু, আফসারুজ্জামান, শাহাদৎ হোসেন, ব্যারিস্টার মো. ইউসুফ আলী, রাশেদুল ইসলাম, রফিকুল ইসলাম বুলেট, রিয়াদ মোস্তফা, নঈমুদ্দিন মন্টু, কায়সার হায়দার হেলাল, অ্যাডভোকেট মো. আলী আজগর খাঁন, মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন, আসাদুজ্জামান মিঠু, আলহাজ্ব রোজাউল করিম বাবলু, রুহুল আমিন, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, এম. এ. মালেক, আতাউল গনি ওসমানী পলাশ, শাহাদৎ হোসেন মিন্টু, মিনহাজুল আবেদীন কাজল, আব্দুল্লাহ আল কাফি, আবুল হাসান ডাবলু, রেজাউল করিম জামু, ওমর ফারুক, অধ্যাপক হারুন অর রশিদ, মিজানুর রহমান মিলন, আসাদুজ্জামান আসাদ, মানিক হোসেন, ডেইজি আহমেদ, আঞ্জুমান আরা, অ্যাডভোকেট মো. নাজমুল হক, মুক্তার হোসেন, উৎপল কুমার, মেহেদী হাসান লেমন, হাসানুল হক হাসান, নূর মোহাম্মদ মাস্টার, নাজমুল হক বকুল, অফিজ উদ্দিন, জহরুল ইসলাম, আতিকুর রহমান আতিক, মমতাজ বেগম ও আফরোজা আক্তার ইতি।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিংড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন মিলন হোসেন মাস্টার, আনোয়ার হোসেন খাঁন, হিরাদুল ইসলাম হিরো, খায়রুজ্জামান সিটু, মিলন মাহমুদ, হুমায়ূন কবীর, রাকিব হাসান, এ. বি. সিদ্দিক, শারফুল ইসলাম ও সামিউল ইসলাম।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন سیاست আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 49 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ سیاست কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 62 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম سیاست যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট سیاست কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 99 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির سیاست ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 102 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী سیاست গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 108 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের سیاست নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 Views