জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান

আস্থাই বিএনপির মূল শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি দলের নেতাকর্মীদের মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি..
Eidok'ta paylaş
জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান
Fotoğraf: derleme

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাই দলটির মূল লক্ষ্য। জনগণের ভোট ও আস্থার ভিত্তিতেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই জনগণকে যথাযথ মর্যাদা দিতে হবে এবং তাদের আস্থা ধরে রাখতে হবে।”

তিনি বলেন, বিএনপিকে শুধু একটি রাজনৈতিক দল হিসেবে নয়, বরং গণতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে দলটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আমানউল্লাহ আমান বলেন, জনগণের আস্থা অর্জন করতে হবে এবং সব সময় তাদের পাশে দাঁড়াতে হবে। নিজ নিজ এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না থাকে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি একটি জনবান্ধব দল। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনগণের আস্থা আরও দৃঢ় করতে হবে। জনগণের সমর্থন নিয়েই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

নেতাকর্মীদের ধৈর্য, সংযম ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সংক্ষেপে

স্থান: ঘাটারচর, কেরানীগঞ্জ
অনুষ্ঠান: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
প্রধান অতিথি: আমানউল্লাহ আমান
মূল বার্তা: জনগণের আস্থা ধরে রাখা, মাদক-চাঁদাবাজি-সন্ত্রাস থেকে দূরে থাকা এবং গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষা

জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান

কেরানীগঞ্জ প্রতিনিধি: জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি দলের নেতাকর্মীদের মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি কোনো নিরীহ মানুষ যাতে হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাই দলটির মূল লক্ষ্য। জনগণের ভোট ও আস্থার ভিত্তিতেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই জনগণকে যথাযথ মর্যাদা দিতে হবে এবং তাদের আস্থা ধরে রাখতে হবে।”

তিনি বলেন, বিএনপিকে শুধু একটি রাজনৈতিক দল হিসেবে নয়, বরং গণতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে দলটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আমানউল্লাহ আমান বলেন, জনগণের আস্থা অর্জন করতে হবে এবং সব সময় তাদের পাশে দাঁড়াতে হবে। নিজ নিজ এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না থাকে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি একটি জনবান্ধব দল। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনগণের আস্থা আরও দৃঢ় করতে হবে। জনগণের সমর্থন নিয়েই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

নেতাকর্মীদের ধৈর্য, সংযম ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সংক্ষেপে

স্থান: ঘাটারচর, কেরানীগঞ্জ
অনুষ্ঠান: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
প্রধান অতিথি: আমানউল্লাহ আমান
মূল বার্তা: জনগণের আস্থা ধরে রাখা, মাদক-চাঁদাবাজি-সন্ত্রাস থেকে দূরে থাকা এবং গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষা  

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Politika বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 2 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Politika শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 12 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politika গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Politika গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 81 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Politika আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 84 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ Politika নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 75 Views আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ Politika আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 Views