বোয়ালমারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আই নিউজ বিডি

বোয়ালমারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
اشتراک‌گذاری در Eidok
বোয়ালমারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
عکس: گردآوری‌شده

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বোয়ালমারী পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৫টার দিকে বোয়ালমারী চৌরাস্তা থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাছিরুল ইসলাম বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন,  খালেদা জিয়াকে ভালোবাসেন এবং তারেক রহমানের নির্দেশ মানেন, তারা বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হয়েছে। ভারত ভেবেছিল লেন্দুপ দর্জির মতো একজন রাষ্ট্রপ্রধান দেশের ক্ষমতায় বসেছে। কিন্তু তা হয়নি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে খন্দকার নাছিরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্চয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ ইমরান হুসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী دیگر কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 208 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 19 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 116 Views