বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা বার্তা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা বার্তা..

A R Khalid avatar   
A R Khalid
বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা বার্তা..
বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা বার্তা..
ছবি: সংগৃহীত

****

ইবি প্রতিনিধি,

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছে জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটি দলের প্রতিষ্ঠাকালীন ইতিহাস, সংগ্রাম ও রাজনৈতিক অভিযাত্রা তুলে ধরে।

বিবৃতিতে বলা হয়, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরায় এক সংবাদ সম্মেলনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন। এরপর দলটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে বলে দাবি করা হয় বার্তায়।

সংগঠনটি আরও উল্লেখ করে, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বেগম খালেদা জিয়া দলের নেতৃত্বে আসেন এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি সরকার গঠন করে বলে জানানো হয়। পরবর্তী সময়ে দলের বিভিন্ন আন্দোলন, মামলা-হয়রানি ও ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের প্রসঙ্গও বার্তায় স্থান পায়।

বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পর দলের দায়িত্বভার গ্রহণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ও তার শরিকরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে

বিবৃতির জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা জননেতা তারেক রহমানসহ বিএনপি ও দলটির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

Nenhum comentário encontrado


News Card Generator