বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান।
সোমবার (৩১ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মির্জা মোস্তফা জামান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির অবদান এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি দলের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্যকে নতুন করে স্মরণ করার দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
মির্জা মোস্তফা জামান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
তিনি বলেন, তারেক রহমান দেশের উন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছেন। ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলনীতিকে ধারণ করে দলের নেতাকর্মীদের দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরিশেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা মোস্তফা জামানের শুভেচ্ছা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা মোস্তফা জামানের শুভেচ্ছা..
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্প..
কোন মন্তব্য পাওয়া যায়নি