উল্লাপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

****
اشتراک‌گذاری در Eidok
উল্লাপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
عکس: گردآوری‌شده

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উল্লাপাড়া পৌর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন।

সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার ও আজিজুর রহমান মানু, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, সাবেক সদস্য সচিব মকুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে পারস্পরিক সমন্বয় ও ঐক্যের মাধ্যমে কাজ করতে হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط