ইবির একাউন্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইবির একাউন্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

A R Khalid avatar   
A R Khalid
ইবির একাউন্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ইবির একাউন্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

****

ইবি প্রতিনিধি,


ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধিভুক্ত সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি একাউন্টিং ক্লাব (আইইউএসি)-এর ২০২৬-২০২৭ অর্থবছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ক্লাবের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সুপারিশক্রমে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুস সবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন প্রতীক সরকার ঘোষ, সহ-সভাপতি হয়েছেন মাজিদুল ইসলাম ও জয়া বসাক এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুস সাকিব। এছাড়া যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন শাকিল আহমেদ ও ফাহমি তারান্নুম।

কমিটির অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম সিফাত, দপ্তর সম্পাদক নূরে আবু সিয়াম, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক আবুল কালাম জাদিদ, ডিজাইন ও আইটি সম্পাদক আলবীর রহমান ইমন এবং গবেষণা ও পরিকল্পনা সম্পাদক মো. রবিউল ইসলাম দায়িত্ব পালন করবেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আতিক হাসান, আলিফ খান ও সামিউল হাসান।

নবনির্বাচিত সভাপতি প্রতীক সরকার ঘোষ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় একাউন্টিং ক্লাবের (আইইউএসি) সভাপতির দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাদারিত্ব ও নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা। এ লক্ষ্যে শীঘ্রই একটি পূর্ণাঙ্গ ‘কো-এক্সিকিউটিভ কমিটি’ গঠন করা হবে।” 

তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মানিত উপদেষ্টামণ্ডলীর দিকনির্দেশনা এবং সকল সদস্যের সক্রিয় সমর্থনে (আইইউএসি) আরও এগিয়ে যাবে এবং একটি শক্তিশালী, গতিশীল এবং অনুকরণীয় ছাত্র সংগঠনে পরিণত হবে।”

বিবৃতিতে বলা হয় প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয় একাউন্টিং ক্লাব (IUAC) শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি পেশাদারিত্ব, নেতৃত্ব, যোগাযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে। এই ক্লাবটি কেবল একটি সংগঠনই নয়, এটি একটি পরিবার যা এর সদস্যদের সহযোগিতা এবং শেখা, অংশীদারিত্ব ও বিকাশের সংস্কৃতি লালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত রোববার (৩০ আগস্ট) বিদায়ি সভাপতি সাগর আহমেদ শিবলুর সভাপতিত্বে এবং বিদায়ি সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদের পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ২১২ নম্বর কক্ষে ক্লাবের কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের শ্রদ্ধেয় উপদেষ্টা অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও ড. মো. আব্দুস সবুর।

বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সহ-কার্যনির্বাহী কমিটি বা 'উইং' গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator