দিনাজপুর বিজিবির বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল–ইয়াবা উদ্ধার, আটক১ | আই নিউজ বিডি

দিনাজপুর

দিনাজপুর বিজিবির বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল–ইয়াবা উদ্ধার, আটক১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জ..
Eidok-এ শেয়ার
দিনাজপুর  বিজিবির বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল–ইয়াবা উদ্ধার, আটক১
ছবি: সংগৃহীত

দিনাজপুর  বিজিবির বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল–ইয়াবা উদ্ধার, আটক১

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট বিকেল ৪টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাটিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। সীমান্তের মেইন পিলার ৩৪০ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে স্বপন চন্দ্র রায় (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি পীরগঞ্জ উপজেলার রনসিয়া এলাকার নরেন্দ্র নাথ রায়ের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

পরবর্তীতে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মোটরসাইকেল ও অন্যান্য মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ১৮ হাজার ৪০০ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি اخبار منطقه ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 8 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন اخبار منطقه গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 30 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ اخبار منطقه মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 34 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন اخبار منطقه সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 75 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা اخبار منطقه আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত اخبار منطقه সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন اخبار منطقه চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views