রুহিয়া পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদকের মনোয়ার হোসেন মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত আংশিক কমিটিতে মো. আফজাল হোসেনকে সভাপতি এবং মো. আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হিসেবে মো. আরিফ হোসেন, রেজাউল ইসলাম,সাদ্দাম হোসেন ও রইসুল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হুমায়ুন কবির ও শামিম রেজা এবং সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
'Eye News BD' uygulaması
Yorumlar 0