নবাবগঞ্জ হাসপাতাল ও সদরের বর্জ্য অপসারণে যুক্ত হলো নতুন ভ্যান গাড়ি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য সুরক্ষায় মশার উপদ্রব নিরসন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়নে মশক..
Eidok پر شیئر
নবাবগঞ্জ হাসপাতাল ও সদরের বর্জ্য অপসারণে যুক্ত হলো নতুন ভ্যান গাড়ি
تصویر: ماخوذ

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

 

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য সুরক্ষায় মশার উপদ্রব নিরসন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়নে মশক নিধনের জন্য ফগার মেশিন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ময়লা পরিবহনকারী ভ্যান গাড়ি বিতরণ করা হয়।
আজ ৩০ আগষ্ট, ২০২৬, রোববার, সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সরঞ্জাম বিতরণ করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
উপজেলার প্রতিটি কোণে মশার উপদ্রব নিয়ন্ত্রণে আনতে ১৪টি ইউনিয়নের প্রতিনিধিদের হাতে আধুনিক ফগার মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, "বর্ষা ও পরবর্তী সময়ে এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ যাতে মশার উপদ্রব থেকে রক্ষা পায় এবং ডেঙ্গু মুক্ত পরিবেশ তৈরি হয়, সে জন্যই প্রতিটি ইউনিয়নে এই ফগার মেশিন প্রদান করা হয়েছে।" তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্তদের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নিয়মিত ওষুধ ছিটানোর কঠোর নির্দেশ দেন।
এ সময় নবাবগঞ্জ উপজেলা সদর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংলগ্ন এলাকার বর্জ্য অপসারণ ব্যবস্থা আরও গতিশীল করতে তিনটি ময়লা পরিবহনকারী ভ্যান গাড়ি বিতরণ করা হয়। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্থানীয় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে সংসদ সদস্য বলেন, "একটি সুস্থ সমাজ গড়তে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। উপজেলা পরিষদ ও হাসপাতাল এলাকার ময়লা-আবর্জনা যাতে সঠিক উপায়ে ও দ্রুত সরিয়ে নেওয়া যায়, সে জন্যই এই ভ্যান গাড়িগুলো দেওয়া হলো।"
অনুষ্ঠানে খন্দকার আবু আশফাক নবাবগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্থানীয় জনগণকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সরকারি এই উদ্যোগে সাড়া দেওয়ার আহ্বান জানান।
উক্ত ফগার মেশিন ও ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্থানীয় সুধীজন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 114 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 119 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 126 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views