চার স্বাস্থ্যকেন্দ্রে একজনই উপসহকারী মেডিকেল অফিসার, ব্যাহত… | আই নিউজ বিডি

চার স্বাস্থ্যকেন্দ্রে একজনই উপসহকারী মেডিকেল অফিসার, ব্যাহত স্বাস্থ্যসেবা

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার তিনটি এবং সদর উপজেলার একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ..
Eidok-এ শেয়ার
চার স্বাস্থ্যকেন্দ্রে একজনই উপসহকারী মেডিকেল অফিসার, ব্যাহত স্বাস্থ্যসেবা
ছবি: সংগৃহীত

কেন্দ্র চলছে মাত্র একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে।

প্রয়োজনীয় জনবলের সংকটে এসব কেন্দ্রে নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত

হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সেবাগ্রহীতারা। সরেজমিনে

গিয়ে জানা যায়, রুহিয়া উপজেলার ২ নম্বর আখানগর ইউনিয়ন স্বাস্থ্য ও

পরিবার কল্যাণ কেন্দ্র, ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৪

নম্বর ঢোলারহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং সদর উপজেলার

আকচা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বে রয়েছেন উপসহকারী

কমিউনিটি মেডিকেল অফিসার মো. আসাদুজ্জামান। তিনি সপ্তাহের

নির্দিষ্ট দিনে চারটি কেন্দ্রে দায়িত্ব পালন করেন। শনিবার ও রবিবার আখানগর,

সোমবার ও মঙ্গলবার ঢোলারহাট, বুধবার রাজাগাঁও এবং বৃহস্পতিবার আকচা

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা দেন তিনি। ফলে প্রতিটি কেন্দ্রে

প্রতিদিন চিকিৎসাসেবা পাওয়া সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,

একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন

নিরাপত্তাপ্রহরী ও একজন আয়া থাকার কথা। কিন্তু এসব কেন্দ্রে প্রয়োজনীয় জনবল

নেই। কোথাও একজন, আবার কোথাও দুজন কর্মচারী দিয়ে দায়সারাভাবে চলছে

কার্যক্রম। এছাড়া পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে পরিদর্শক, পরিদর্শিকা ও পরিবার

পরিকল্পনা সহকারীরও পর্যাপ্ত জনবল নেই। ফলে পরিবার পরিকল্পনা কার্যক্রমের

পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসেবাও ব্যাহত হচ্ছে। ঢোলার হাটের শাহিন ও

শাহাজাদ, রাজাগাঁওয়ের ইব্রাহিম ও সাদ্দাম, আখানগরের সাহাজাহানসহ

স্থানীয়দের অভিযোগ, এসব স্বাস্থ্যকেন্দ্র প্রত্যন্ত এলাকার মানুষের প্রাথমিক

চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবার অন্যতম ভরসা। কিন্তু পর্যাপ্ত জনবল না

থাকায় কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেককেই দূরের হাসপাতাল বা বেসরকারি

ক্লিনিকে যেতে হচ্ছে। এ অবস্থায় দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে শূন্য

পদ পূরণের মাধ্যমে সরকারের অগ্রাধিকারমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও

গতিশীল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিবার

পরিকল্পনা কর্মকর্তা নাদিয়া আক্তার বলেন, “আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ

একমত। আমাদের যথেষ্ট জনবলের অভাব রয়েছে। জনবলের চাহিদাপত্র পাঠানো হয়েছে।

জনবল নিয়োগ হলে শূন্য পদগুলো পূরণ করা হবে।”

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন এক্সক্লুসিভ অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 57 ভিউ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 73 ভিউ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু এক্সক্লুসিভ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 87 ভিউ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী এক্সক্লুসিভ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 97 ভিউ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা এক্সক্লুসিভ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 128 ভিউ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? এক্সক্লুসিভ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 66 ভিউ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ এক্সক্লুসিভ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 124 ভিউ