সাগরিকা পরিবহনে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাগরিকা পরিবহনে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার..

Nahid Hasan avatar   
Nahid Hasan
সাগরিকা পরিবহনে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার..
সাগরিকা পরিবহনে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯-এর অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জানতে পারে, সিলেট থেকে রংপুরগামী সাগরিকা পরিবহনে করে মাদক নিয়ে কয়েকজন ব্যক্তি ঢাকার দিকে যাচ্ছেন। পরে রাত আনুমানিক ১টা ৫ মিনিটে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টে সাগরিকা পরিবহন থামিয়ে তল্লাশি চালানোর সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ২০টি কালো রঙের বায়ুরোধক পলি জিপার প্যাকেট থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের আব্দুল সামাদের ছেলে মো. আফজাল মিয়া (৪০) এবং খুলনার পাইকগাছা উপজেলার পাইকগাছা গ্রামের আলী মিয়ার স্ত্রী মারুফা আক্তার (২৬)।
র‍্যাব-৯ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯-এর অভিযান অব্যাহত থাকবে।”

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator