শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা বাজার ও কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন।
১০ জনের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত এরশাদুল মিয়া (৩৮), আতাউর জামান (২৭), সুজন রানা (২৮), এরশাদুল হক (২৮), জাঙ্গীর আলম (৩৯), লাবু মিয়া (২৮), রবিউল ইসলাম (৩৭) ও আব্বাস আলী (৩১)—এই আটজনকে তিন দিন করে কারাদণ্ড দেন।
এ ছাড়া আশরাফুল আলম (৪৮)কে ১৫ দিন এবং রিয়াদ বাবু (২৫)কে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজন নাগেশ্বরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং একজন পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।
৯ জনকে জরিমানা
এ ছাড়া রাশেদুল ইসলাম (৩০), আবু সাঈদ (২৮), আশরাফুল আলম, লেবু ইসলাম লিমন (২০), সাদ্দাম হোসেন (২৮), রামখানা ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক মতিয়ার রহমান বাবু (৩০), তারেক আজিজ (২৭), রাসেল (২৫) ও আরাফাত হোসেন (২১)—এই নয়জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযান অব্যাহত থাকবে
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বলেন, দণ্ডিত ব্যক্তিদের শনিবার কারাগারে পাঠানো হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শুক্রবার রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের দণ্ড দেওয়া হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Yorumlar 0