কটিয়াদীতে সিরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

কটিয়াদিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা উলামা বিভাগের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।..
مشاركة على Eidok
কটিয়াদীতে সিরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত
الصورة: مجمّعة

 

 

কিশোরগঞ্জের কটিয়াদী তে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা উলামা বিভাগের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টায় কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নূরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. ফয়জুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আহমদ শরিফ বিন আসাদ (চাঁদপুর), জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাসেম বিপ্লব, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাসান আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কনফারেন্সে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজে ন্যায়, মানবিকতা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা সমাজে ন্যায় ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে الدين والتعليم ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে 48 Views শামীমের শিক্ষাজীবন ও ইমামতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা الدين والتعليم শামীমের শিক্ষাজীবন ও ইমামতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা 198 Views শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সুবিধা দেওয়ার জায়গা হয়ে গেছে: শফিকুর রহমান الدين والتعليم শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সুবিধা দেওয়ার জায়গা হয়ে গেছে: শফিকুর রহমান 65 Views পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ الدين والتعليم পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ 91 Views ছেলের ছয় বিষয়ে ফেল: প্রধান শিক্ষককে পিটালেন অভিভাবক الدين والتعليم ছেলের ছয় বিষয়ে ফেল: প্রধান শিক্ষককে পিটালেন অভিভাবক 51 Views শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বিধিমালা সংশোধনে আগামী ২৪ নভেম্বর জরুরি সভা الدين والتعليم শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বিধিমালা সংশোধনে আগামী ২৪ নভেম্বর জরুরি সভা 88 Views জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি الدين والتعليم জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি 55 Views