ফরিদপুর

দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ফরিদপুরে কৃষিমন্ত্রী:

****
分享到 Eidok
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ফরিদপুরে কৃষিমন্ত্রী:
图片:来源收集

দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, একটি অসাধু মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বাড়াচ্ছে। বেশি দামে সার বিক্রি করা খুচরা বিক্রেতা ও দায়িত্বহীন ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. মাজহারুল ইসলাম।
কৃষিমন্ত্রী বলেন, দেশের মোট বার্ষিক চাহিদার তুলনায় অতিরিক্ত ১৫ লাখ টন সার আমদানি করা থাকে। ফলে দেশে বাস্তবে সার সংকটের কোনো সুযোগ নেই। অথচ কিছু অসাধু খুচরা বিক্রেতা কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে সার বিক্রি করছে।
তিনি জেলা সার ডিলারদের সতর্ক করে বলেন, কোনো ডিলার বরাদ্দকৃত সার সময়মতো না তুললে কিংবা নির্ধারিত দামে কৃষকের কাছে সার পৌঁছে না দিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পাট ও পেঁয়াজের বীজের ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরতা কমাতে সরকার কাজ করছে। ভবিষ্যতে যেন কোনো কৃষিপণ্য আমদানি করতে না হয়, সে লক্ষ্যেই সরকার এগিয়ে যাচ্ছে।
এ সময় ফরিদপুরের উর্বর মাটির প্রশংসা করে তিনি জেলার কৃষিকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহরব হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 区域新闻 সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 5 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 区域新闻 আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 38 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 区域新闻 বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 区域新闻 বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 区域新闻 ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 区域新闻 জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 区域新闻 ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 49 Views