কুমিল্লা বিমানবন্দরে চলমান শিল্প ও বাণিজ্য মেলার কার্যক্রম ও দায়-দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দীর্ঘদিন ধরে মেলা আয়োজনের সঙ্গে যুক্ত বিল্লাল হোসেন।
বিল্লাল হোসেন জানিয়েছেন, বর্তমানে মেলার আয়োজন, ব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণ কিংবা পরিচালনাগত কোনো কার্যক্রমের সঙ্গে তিনি সম্পৃক্ত নন। ব্যক্তিগত ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি মেলার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
তবে ব্যবসায়িক পার্টনার হিসেবে মেলার সঙ্গে তাঁর অংশীদারিত্ব বহাল থাকবে। অর্থাৎ পরিচালনাগত দায়িত্বে না থাকলেও ব্যবসায়িক অংশীদার হিসেবে তাঁর সম্পর্ক অব্যাহত থাকবে।
এ বিষয়ে তাঁর অবস্থান পরিষ্কার হওয়ায় মেলায় তাঁর ভূমিকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comentarios 0