পুলিশের বিশেষ অভিযানে কালিগঞ্জে পরোয়ানাভুক্তসহ ৪ আসামি গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পুলিশের বিশেষ অভিযানে কালিগঞ্জে পরোয়ানাভুক্তসহ ৪ আসামি গ্রেফতার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
পুলিশের বিশেষ অভিযানে কালিগঞ্জে পরোয়ানাভুক্তসহ ৪ আসামি গ্রেফতার..
পুলিশের বিশেষ অভিযানে কালিগঞ্জে পরোয়ানাভুক্তসহ ৪ আসামি গ্রেফতার..
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিসহ নিয়মিত মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিসহ নিয়মিত মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২৯ আগস্ট '২৬) পৃথকভাবে গ্রেফতাকৃত চারজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন জিআর- ১৮১/১১ মামলার পরোয়ানাভুক্ত কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের মৃত সলেমান সরদারের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন এবং জিআর-১৪১/২৫ মামলার আসামি দাড়িয়ালা গ্রামের মৃত গফফার গাজীর ছেলে আব্দুর রাশেদ গাজী।

এছাড়াও কালিগঞ্জ থানার মামলা নম্বর-২৭, তারিখ ২৮ জুলাই ২০২৬-এর আসামি সোনাতলা গ্রামের রেজাউল গাজীর ছেলে মেহেদী হাসান গাজী এবং একই গ্রামের মৃত এরশাদ আলী গাজীর ছেলে রেজাউল ইসলাম গাজীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ জানায়, গ্রেফতার চার আসামির মধ্যে একজনকে সাতক্ষীরা সদর থানা পুলিশের মাধ্যমে এবং অপর তিনজনকে কালিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শনিবার (২৯ আগস্ট'২৬) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 


কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শেখ শাহিনুর রহমান বলেন মাদক, নিয়মিত মামলা ও পরোয়ানা ভুক্ত আসামী আটক চলমান আছে। থানা এলাকায় চিহৃিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা ধরে ধরে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator