বগুড়ায় ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা..
বগুড়ায় ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা..
ছবি: সংগৃহীত

****

বগুড়ায় প্রায় ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লেন্সসহ ছানি অপারেশনের জন্য রোগীদের বাছাই করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের উদ্যোগে, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও শিশুর চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator