বগুড়ার দুপচাঁচিয়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত,শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান

সুশান্ত মালাকার স্টাফ রিপোর্টারঃ
Eidok پر شیئر
বগুড়ার দুপচাঁচিয়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত,শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান
تصویر: ماخوذ
  
 
 
 
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি বগুড়া জেলা পশ্চিম শাখা আয়োজনে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে ২৮ আগস্ট  শুক্রবার দুপুরে উপজেলা  মডেল মসজিদ চত্বরে বগুড়া জেলা ছাত্রশিবির সভাপতি সাদ্দাম হোসেন সাব্বিরের সভাপতিত্বে ও দুপচাঁচিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসেনের পরিচালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এসএসসি পরীক্ষায় ১০৬ জন ও দাখিল পরীক্ষায় ৪জন  A+ প্রাপ্ত শিক্ষার্থীসহ উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির বিতর্ক সম্পাদক আবু নাসির মোহাম্মদ ত্বোহা। মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বারবার চর্চার মাধ্যমে অনেক কঠিন বিষয় গুলো সহজ করা যায়। আমাদের আগামীর পথ ইসলামী জীবন ব্যবস্থা অনুসরণ করেই পরিচালিত করতে হবে।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ক্বারী জিহাদ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জামায়েতে আমির হাফেজ আব্দুল নূর খন্দকার।  প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গার্ডিয়ান পাবলিকেশনস এর এমডি ও গুনাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়েতের আমির আব্দুল হক সরকার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসেন, 
সাবেক জেলা সভাপতি এডভোকেট সাইফুদ্দীন সাইফুল, জেলা সেক্রেটারি আবু হোজায়ফা। এতে আরও উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উত্তর আদর্শ থানা সভাপতি আমিম, দক্ষিণ থানা সভাপতি রিফাত এবং আদমদীঘি পশ্চিম থানা সভাপতির রাকিব, পূর্ব থানা সভাপতি নকিব প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ মাহি। অনুষ্ঠান শেষে  কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
 
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকে 
০১৭১৩৭১৭৫০৪ 

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন دیگر বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন 56 Views জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর دیگر জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর 65 Views ডোমার উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর: ১২ বছর পর গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা دیگر ডোমার উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর: ১২ বছর পর গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা 41 Views রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! دیگر রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! 146 Views ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি دیگر ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 102 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি دیگر এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 94 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব دیگر ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 94 Views