মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি..
মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি..
ছবি: সংগৃহীত
****

ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ক্লাবের সদস্যদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মুন্সী মো. জায়েদ রাসেলের পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি মো. ইমরান হোসেন।
পরে বাগাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ঘোপঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুন্সী মো. ইকবাল-উল হক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচির অংশ হিসেবে ঘোপঘাট প্রগতি সংঘের ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়। একই সঙ্গে উপস্থিত স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঘোপঘাট জামে মসজিদের সভাপতি মুন্সী জালালউদ্দীন, ক্লাব বাসস্ট্যান্ড জামে মসজিদের সভাপতি মো. মিলন মোল্যা, ঘোপঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও পল্লী চিকিৎসক দিলীপ কুমার চক্রবর্তী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক তরুণ দেবনাথ, ব্যবসায়ী ও সমাজসেবক মো. নিয়ামুল হোসেন, সমাজসেবক মো. জাহিদ মিয়া, সমাজসেবক মো. শামছুল আলম মিয়া, আব্দুল মোতালেব শেখ এবং দক্ষিণপাড়া জামে মসজিদের সভাপতি মো. ইদ্রিস মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি বৃক্ষরোপণ করা প্রয়োজন। এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

نظری یافت نشد


News Card Generator