বাজিতপুর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাজিতপুর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন 

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
বাজিতপুর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন 
বাজিতপুর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন 
ছবি: সংগৃহীত
বাজিতপুর উপজেলার পিরিজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল

 

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন ছাত্রদল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নির্দেশনায় এবং বাজিতপুর উপজেলা ছাত্রদলের আওতাধীন পিরিজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জালাল উদ্দীন ও প্রচার সম্পাদক রুমান মিয়ার নেতৃত্বে কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

ছাত্রদল নেতারা বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যা করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator