ঠাকুরগাঁও রুহিয়ায় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও রুহিয়ায় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৩০ থেকে ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁও রুহিয়ায় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান
ছবি: সংগৃহীত

করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রুহিয়া চৌরাস্তা

মোড় থেকে রুহিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। স্থানীয় সূত্রে

জানা যায়, রুহিয়া-ঠাকুরগাঁও-আটোয়ারী আঞ্চলিক সড়কের দুই পাশের

ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা করে

আসছিলেন অনেকে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি

যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। উচ্ছেদ অভিযান চলাকালে ১ নম্বর

রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, স্থানীয় সাংবাদিক,

সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, “অবৈধ

দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। আগামী দিনগুলোতেও এ অভিযান

অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে ফুটপাত ও সড়কের পাশে থাকা সব অবৈধ স্থাপনা

উচ্ছেদ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।” এদিকে

ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন

রুহিয়ার সর্বস্তরের মানুষ। তারা জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে

নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

 

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Bezirksnachrichten চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 10 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Bezirksnachrichten চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 25 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Bezirksnachrichten চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Bezirksnachrichten সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Bezirksnachrichten শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 48 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Bezirksnachrichten মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views