ঠাকুরগাঁও রুহিয়ায় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও রুহিয়ায় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৩০ থেকে ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁও রুহিয়ায় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান
ছবি: সংগৃহীত

করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রুহিয়া চৌরাস্তা

মোড় থেকে রুহিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। স্থানীয় সূত্রে

জানা যায়, রুহিয়া-ঠাকুরগাঁও-আটোয়ারী আঞ্চলিক সড়কের দুই পাশের

ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা করে

আসছিলেন অনেকে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি

যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। উচ্ছেদ অভিযান চলাকালে ১ নম্বর

রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, স্থানীয় সাংবাদিক,

সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, “অবৈধ

দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। আগামী দিনগুলোতেও এ অভিযান

অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে ফুটপাত ও সড়কের পাশে থাকা সব অবৈধ স্থাপনা

উচ্ছেদ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।” এদিকে

ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন

রুহিয়ার সর্বস্তরের মানুষ। তারা জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে

নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

 

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Distriktsnyheder বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheder মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 57 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Distriktsnyheder প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Distriktsnyheder মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheder রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheder খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheder রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views