নবদিয়ায় ফুটবল ম্যাচে অগ্নি সেনা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয় | আই নিউজ বিডি

নবদিয়ায় ফুটবল ম্যাচে অগ্নি সেনা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয়

নবদিয়ায় ফুটবল ম্যাচে অগ্নি সেনা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয়
Eidok-এ শেয়ার
নবদিয়ায় ফুটবল ম্যাচে অগ্নি সেনা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয়
ছবি: সংগৃহীত

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নবদিয়া নতুন মাঠে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ ফুটবল ম্যাচ-২০২৬।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত জমজমাট ম্যাচে নবদিয়া অরুণ উদয় যুব সংঘ ও সামাজিক সংগঠনকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাদে ভূগোলহাট অগ্নি সেনা স্পোর্টিং ক্লাব।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে একের পর এক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাদে ভূগোলহাট অগ্নি সেনা স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি।
খেলা শেষে আয়োজক ও উপস্থিত দর্শকরা বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান। পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রবিউল ইসলাম নবী। সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নবদিয়া অরুণ উদয় যুব সংঘ ও সামাজিক সংগঠনের সভাপতি মোঃ আকাশ মোল্লা এবং সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান মোল্লা।

খেলা শেষে বাদে ভূগোলহাট অগ্নি সেনা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সিপন রানা বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন জানান।

খেলাটি আয়োজন করে নবদিয়া অরুণ উদয় যুব সংঘ ও সামাজিক সংগঠন, দপ্তিয়র, নাগরপুর, টাঙ্গাইল।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Berita Olahraga নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 76 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Berita Olahraga শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 102 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Berita Olahraga শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 128 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Berita Olahraga অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 121 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Berita Olahraga শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 86 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Berita Olahraga খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 137 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Berita Olahraga সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 119 Views