নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নবদিয়া নতুন মাঠে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ ফুটবল ম্যাচ-২০২৬।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত জমজমাট ম্যাচে নবদিয়া অরুণ উদয় যুব সংঘ ও সামাজিক সংগঠনকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাদে ভূগোলহাট অগ্নি সেনা স্পোর্টিং ক্লাব।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে একের পর এক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাদে ভূগোলহাট অগ্নি সেনা স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি।
খেলা শেষে আয়োজক ও উপস্থিত দর্শকরা বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান। পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রবিউল ইসলাম নবী। সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নবদিয়া অরুণ উদয় যুব সংঘ ও সামাজিক সংগঠনের সভাপতি মোঃ আকাশ মোল্লা এবং সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান মোল্লা।
খেলা শেষে বাদে ভূগোলহাট অগ্নি সেনা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সিপন রানা বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন জানান।
খেলাটি আয়োজন করে নবদিয়া অরুণ উদয় যুব সংঘ ও সামাজিক সংগঠন, দপ্তিয়র, নাগরপুর, টাঙ্গাইল।